×

সরকার

শাপলা হত্যাকাণ্ডের বিচার ঠেকানোর সুযোগ নেই: ডা. জাহেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

শাপলা হত্যাকাণ্ডের বিচার ঠেকানোর সুযোগ নেই: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে জুলাই আন্দোলনে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহারের বিষয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হওয়া মামলার বিচার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ওই দিনের ঘটনায় যদি কোনো আইন ভঙ্গ হয়ে থাকে, তাহলে তার বিচার অবশ্যই হতে হবে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ঢাকায় সমাবেশ করতে দেওয়া, পরবর্তী অভিযান এবং হতাহতের অভিযোগ—সবকিছুই নিরপেক্ষভাবে তদন্তের প্রয়োজন রয়েছে।

আরো পড়ুন : রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ বলেন, ওই রাতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার প্রকৃত কারণ উদঘাটন করে আইনের আওতায় বিচার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের সময়ে এ বিচার বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ও স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে নানা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই টাইপ-৫৬ রাইফেল রয়েছে, যা সাধারণভাবে ‘চাইনিজ রাইফেল’ নামে পরিচিত। এই অস্ত্রে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহার করা হয় এবং এটি মূলত সামরিক মানের অস্ত্র। এ ধরনের অস্ত্রের কার্যকর পাল্লা অনেক বেশি। লক্ষ্যভ্রষ্ট গুলিও কয়েকশ মিটার দূরের মানুষকে প্রাণঘাতীভাবে আঘাত করতে পারে। তাই এমন অস্ত্র সাধারণ পুলিশের হাতে থাকা উচিত ছিল না।

তিনি দাবি করেন, পুলিশ ও বিজিবি সদস্যদের এই অস্ত্র ব্যবহার করে গুলি চালানোর ছবি ও ভিডিও রয়েছে। ফলে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি কেবল অজ্ঞাত কোনো স্নাইপার ব্যবহার করেছে—এমন দাবি সঠিক নয়।

তবে কোন ব্যক্তির গুলিতে কার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App