×

সরকার

তথ্যমন্ত্রী

অন্যায়কারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

অন্যায়কারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন ক্ষমতার উৎস জনগণ। আমরা কেবল জনগণের সেবক। তাদেরকে যথাযথভাবে সেবা দিতে হবে এবং এক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। অন্যায়কারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে  মন্ত্রী  এ সব কথা বলেন।

তিনি আরো বলেন,ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন: শাপলা হত্যাকাণ্ডের বিচার ঠেকানোর সুযোগ নেই: ডা. জাহেদ

উদ্বোধনী অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টু।

কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে দলের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সুত্র: বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

গোলাম পরওয়ার ‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, জাপানের সহযোগিতা চাইল সরকার

তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, জাপানের সহযোগিতা চাইল সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App