×

সরকার

সড়কে বেপরোয়া চালকদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

সড়কে বেপরোয়া চালকদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

বেপরোয়াভাবে গাড়ি চালানো চালকদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মানুষের জানমালের তোয়াক্কা না করে যারা অতিরিক্ত গতিতে গাড়ি চালান, তাদের ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী সিলেটের ওসমানীনগরের খাসিকাপন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে দুর্ঘটনায় আহতদের যথাযথ ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।


মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিআরটিএর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

পরিদর্শনের সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

দেশে ফিরে যা বললেন বাঁধন

দেশে ফিরে যা বললেন বাঁধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App