×

শিশুস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শত শত শিশুর শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App