×

স্বাস্থ্য

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:৫০ পিএম

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

 নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ২৮২ জন। ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৪৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরো সাত জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে।

এ সময় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ২৮২ জন। ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৪৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App