×

স্বাস্থ্য

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৫২ এএম

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

ছবি : সংগৃহীত

সরকারের হামের টিকাদান কর্মসূচির দ্রুত বাস্তবায়নের  ইতিবাচক প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে। দেশের হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হামের সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। অধিকাংশ উপজেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা এখন দুই অঙ্কের নিচে নেমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছে, সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ৫ এপ্রিল শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় ৫ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়ার পর সংক্রমণপ্রবণ এলাকায় নতুন রোগীর সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে।

টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ৫ এপ্রিল ১৮ জেলার ৩০টি হটস্পট উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে এসব এলাকায় হামের আক্রান্তের সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি। পাশাপাশি সারা দেশেও হামের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন : হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল সাড়ে চারশো

ডা. চিরঞ্জিত দাস বলেন, কোনো ভ্যাকসিনের কার্যকারিতা বোঝাতে সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে।

পর্যবেক্ষণে দেখা গেছে, ৫ এপ্রিল টিকাদান শুরুর পর ৩০টি হটস্পট উপজেলায় ১৭ এপ্রিলের পর থেকে নতুন আক্রান্তের সংখ্যা দ্রুত কমতে থাকে। বর্তমানে এসব এলাকায় রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। একই ধরনের ইতিবাচক পরিবর্তন ৫টি সিটি করপোরেশন এলাকাতেও লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশে হামে শিশু মৃত্যুর হার বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে আরো কয়েক সপ্তাহ সময় প্রয়োজন, কারণ টিকা গ্রহণের পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে।

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে যেসব এলাকায় ক্যাম্পেইন চালানো হয়েছে, সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App