×

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে ক্রমেই বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে নতুন করে আরো ১০১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, বিগত বছরগুলোতে দেশে ডেঙ্গুর ভয়াবহ রূপ ছিলো।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মৃত্যু হয় ৪১৩ জনের

২০২৪ সালে বছরজুড়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিলো ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এই রোগে প্রাণ হারান ৫৭৫ জন।

২০২৩ সালে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে সে বছর রেকর্ড ৩ লাখ ২১code হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App