×

স্বাস্থ্য

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:৩৬ পিএম

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪

ফাইল ছবি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭১৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮০ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১১৪ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৬৬ শিশু। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো ১ লাখ ১৩ হাজার ৪২ শিশু।

হামের উপসর্গে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তাদের একজন ঢাকায় আর অন্যজন সিলেটে মারা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ শিশুর, আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৬৫ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ৯৭৪ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮১ শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রতারণা মামলা সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App