ইতিহাসের পাতায় আজকের দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম
ছবি: সংগৃহীত
প্রজন্ম থেকে প্রজন্মে চিন্তা, চেতনা আর প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো ইতিহাস। এই ইতিহাসই আমাদের দেখায় নতুন নতুন দিগন্তের পথ। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, আজকের এই দিনটিতেই পৃথিবীতে এসেছিলেন অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব, ঘটেছিল বিশ্ব কাঁপানো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা।
শুক্রবার (১০ জুলাই) ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ মহররম, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।
ঘটনাবলী
৮৭৪ - নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করে।
১৫২০ - রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।
১৫২৬ - পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।
১৫৫৩ - লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন।
১৭৪১ - ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন।
১৮৪২ - নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।
১৮৫৪ - স্যর চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
১৮৫৭ - মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত।
১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচনির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।
১৯০০ - অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়।
১৯২১ - মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।
১৯৪০ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।
১৯৪২ - দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।
১৯৪৬ - ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ৷
১৯৫৭ - ড.হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।
১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।
১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৭৩ - ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।
১৯৭৬ - গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।
১৯৮৯ - বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস।
১৯৯১ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
১৯৯২ - হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত।
জন্ম
১৪৫২ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস
১৭৯৮ - জাভিয়ে বনিফাস সাঁতিন, ফরাসি নাট্যকার এবং ঔপন্যাসিক।
১৮৩৪ - চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার জান নেরুদা
১৮৫৬ - নিকোলা টেসলা, সার্বীয় মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী এবং প্রকৌশলী।
১৮৭১ - মার্সেল প্রুস্ত্, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক
১৮৮৩ - মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক।
১৮৮৫ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশী বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ
১৮৯৩ - কেশবচন্দ্র নাগ, বাঙালি গণিতজ্ঞ ও গণিতের প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা।
১৯০২ - কুর্ট আলডার, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
১৯১৩ - রথীন মৈত্র, বাঙালি চিত্রশিল্পী।
১৯১৮ - শুভ গুহঠাকুরতা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ‘দক্ষিনী’প্রতিষ্ঠাতা।
১৯২৫ - মাহাথির বিন মোহাম্মদ, মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।
১৯২৮ - অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি সাংবাদিক, "দ্যা রেইপ অব বাংলাদেশ"খ্যাত লেখক
১৯৩১ - মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক।
১৯৪৬ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী।
১৯৪৯ - সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান
১৯৫০ - পারভিন সুলতানা, পাতিয়ালা ঘরানার অসমীয়া হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত গায়িকা।
১৯৬৮ - মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট।
১৯৮০ - মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন।
মৃত্যু
১৮১৭ - জেন অস্টেন, একজন ইংরেজ ঔপন্যাসিক।
১৮৯৩ -শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ।
১৯১৭ - গোবিন্দচন্দ্র রায়, বাঙালি কবি ও চিকিৎসক
১৯৭৭ - প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন।
২০০১ - হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।
২০১৪ -জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন।
২০১৬ - অমল দত্ত, ভারতীয় ফুটবলার, কোচ এবং ম্যানেজার।
২০২০ - আনন্দমোহন চক্রবর্তী, ভারতীয়-আমেরিকান বিজ্ঞানী, অণুজীববিশারদ এবং গবেষক।
