×

ইতিহাস ও ঐতিহ্য

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

ইতিহাস শুধুই অতীতের কথা বলে না; এটি এক প্রজন্মের চেতনা ও প্রেরণার দিকনির্দেশক, যা প্রতিটি নতুন দিনের পথ দেখায়। আজকের দিনটিও ইতিহাসের পাতায় অনন্য এক অধ্যায়। এই বিশেষ দিনটিতে একদিকে যেমন জন্ম নিয়েছেন কালজয়ী সব গুণী মনীষী, অন্যদিকে ঘটেছিল পুরো পৃথিবীকে নাড়া দেওয়া বহু আলোচিত ঐতিহাসিক ঘটনা।

সোমবার (২৭ জুলাই)  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

ঘটনাবলী

১৬৫৬ - ওয়ারশ যুদ্ধ শুরু এবং সুইডেনের পোল্যান্ড দখল।

১৬৯৪ - ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে ।

১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।

১৭৭২ - পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় ।

১৭৯৪ - ফ্রান্সে ম্যাক্সিমিলিয়োন রোবিস পিয়ের ও তার সমর্থকদের ফাঁসি দেয়ার পর দেশটির উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে ।

১৮৬৮ - আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ করে।

১৮৮৯ - ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।

১৯০৮ - লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।

১৯২০ - বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু।

১৯২১ - টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন।

১৯৪১ - জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে।

১৯৫৩ - কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল এই দিন। আমেরিকা, চীন, উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে।

১৯৫৫ - অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।

১৯৮৭ - ভারত-শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষর।

২০০৫ - আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তোলন মঞ্চ অগ্নিকান্ডে ধ্বংস হয়ে।

২০০৭ - ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।

জন্ম

১৬১২ - চতুর্থ মুরাদ, উসমানীয় সুলতান। (মৃ. ১৬৪০)

১৬৬৭ - ইয়োহান বার্নুয়ি, সুইস গণিতবিদ। (মৃ. ১৭৪৮)

১৮৩৫ - জোযুয়ে কার্দুচ্চি, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় কবি এবং শিক্ষক।

১৮৫৭ - আর্নেস্ট টমসন ওয়ালিস, প্রাচ্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞ।

১৮৮১ - হান্স ফিশার নোবেলবিজয়ী জার্মান জৈবরসায়ন বিজ্ঞানী।

১৮৯৯ - পার্সি হর্নিব্রুক, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৯০৯ - মোঃ মঞ্জুরুল ইসলাম, বিশ্ববিখ্যাত অনুজীব বিজ্ঞানী ও গবেষক।

১৯০৯ - কানাইলাল ভট্টাচার্য ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।

১৯১৩ - কল্পনা দত্ত, ভারতীয় বিপ্লবী এবং রাজনীতিবিদ।

১৯২২ - নির্মলেন্দু চৌধুরী, ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার।

১৯৩১ - আব্দুল আলীম, বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী।

১৯৫৫ - অ্যালান বর্ডার, সাবেক অস্ট্রেলিয়ার প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৬০ - এমিলি থর্নবেরি, ব্রিটিশ রাজনীতিবিদ।

১৯৬৩ - কে. এস. চিত্রা, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী এবং কর্ণাটকী সঙ্গীত বিশেষজ্ঞ।

১৯৬৩ - ডনি ইয়েন, হংকং অভিনেতা, মার্শাল আর্টিস্ট, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক।

১৯৬৭ - রাহুল বসু, খ্যাতনাম ভারতীয় অভিনেতা, চিত্রনাট্যলেখক, পরিচালক এবং সমাজকর্মী।

১৯৬৭ - নীল স্মিথ, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৯৭১ - সজীব ওয়াজেদ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।

১৯৮১ - কলিন্স ওবুয়া, কেনিয় ক্রিকেটার।

১৯৮৯ - মায়া আলী, পাকিস্তানি অভিনেত্রী।

১৯৯০ - কৃতি স্যানন, ভারতীয় অভিনেত্রী।

১৯৯৩ - জর্ডান স্পাইয়েথ, আমেরিকান গলফার।

মৃত্যু

১২৭৬ - আরাগনের প্রথম জেমস, আরাগণের রাজা।

১৮৪১ - মিখাইল লেরমন্তফ, রুশ কবি ও ঔপন্যাসিক।

১৮৪৪ - জন ডাল্টন , ইংরেজ রসায়নবিদ, আবহাওয়াবিজ্ঞানী ও পদার্থবিদ।

১৯১৭ - এমিল টেওডোর কখার, সুইস চিকিৎসক ও চিকিৎসা গবেষক।

১৯৩১ -অগাস্ট - হেনরি ফোরেল সুইস নিউরোঅ্যানাটমিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ এবং কীটতত্ত্ববিদ।

১৯৩১ - কানাইলাল ভট্টাচার্য, ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।

১৯৪৬ - গারট্রুড স্টেইন, মার্কিন ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও শিল্প সংগ্রাহক।

১৯৬২ - রিচার্ড অ্যালডিংটন লেখক,কবি।

১৯৭০ - অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার, পর্তুগিজ রাজনীতিবিদ এবং ১০০তম প্রধানমন্ত্রী।

১৯৮০ - মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা।

১৯৮১ - উইলিয়াম ওয়াইলার, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৮৪ - জেমস মেসান, ইংরেজ অভিনেতা।

১৯৮৭ - সালিম আলী, ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী।

১৯৯২ - আমজাদ খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক।

১৯৯৪ - কেভিন কার্টার, দক্ষিণ আফ্রিকান পুরস্কার-বিজয়ী ফটোসাংবাদিক।

২০০৩ - বব হোপ, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, মল্লক্রীড়াবিদ ও লেখক।

২০১৫ - এপিজে আবদুল কালাম, ভারতীয় বিজ্ঞানী, ভারতের একাদশ রাষ্ট্রপতি।

২০২০ - ইসরাফিল আলম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।

২০২১ - ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার মাইক হেনড্রিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

সকালের নাস্তায় কি খাওয়া ভালো?

সকালের নাস্তায় কি খাওয়া ভালো?

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App