×

ভারত

শেখ হাসিনার পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় জ্যোতিষী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১১:৫৬ পিএম

শেখ হাসিনার পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় জ্যোতিষী

জ্যোতিষী প্রশান্ত কিনি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গত বছর ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের প্রখ্যাত জ্যোতিষী প্রশান্ত কিনি। তিনি বলেছিলেন, চলতি বছরের মে, জুন, জুলাই ও আগস্টে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এ সময় তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।

মঙ্গলবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে দাড়ানো ও দেশত্যাগের পর এক্সে (সাবেক টুইটার) করা প্রশান্তের ওই ভবিষ্যদ্বাণী আবার সামনে এসেছে। তিনি নিজেও পুরোনো ওই পোস্টটি নতুন করে শেয়ার করেছেন।

আরো পড়ুন: বাংলাদেশ নিয়ে জয়শঙ্কর-দোভালের সঙ্গে অমিত শাহর বৈঠক, যা জানা গেলো

২০২৩ সালের ডিসেম্বরে করা ওই এক্স পোস্টে প্রশান্ত লিখেছিলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যদ্বাণী হলো, ২০২৪ সালের মে থেকে আগস্ট মাস পর্যন্ত তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।’ পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, ‘শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।’

প্রশান্ত ওই পোস্টটি নতুন করে শেয়ারের পর তাতে লাইক এসেছে সাড়ে ১৪ হাজারেরও বেশি। মন্তব্যও করেছেন বহু মানুষ। মন্তব্যে অনেকেই প্রশান্তের কাছে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে আবার তার প্রশংসা করেছেন। 

সোমবার ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দুপুরে বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App