×

ভারত

৭ ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম

৭ ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

ছবি : সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার সাতটি ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। তার মধ্যে আমেরিকাগামী একটি বিমান জরুরি অবতরণ করেছে কানাডায়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে ভারতের জয়পুর থেকে বেঙ্গালুরু রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু মাঝ আকাশে বোমা হামলার হুমকি দেয়া ফোন পায়। 

তড়িঘড়ি করে অযোধ্যা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পরেও কোনো বোমার সন্ধান পাওয়া যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

এরপর দিল্লি থেকে শিকাগোগামী আরো একটি এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়ে কানাডার ইক্যালুইট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। 

বোমা হামলার হুমকি পাওয়ার পর গোটা বিমান এমনকী, যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু কোনো বোমার সন্ধান মেলেনি। সৌদি আরবের দাম্মাম থেকে লাখনৌগামী ইন্ডিগোর বিমান একই ভাবে বোমার হুমকি পেয়ে জয়পুরে অবতরণ করে।

দ্বারভাঙা থেকে মুম্বইগামী স্পাইসজেটের বিমান এবং শিলিগুড়ি থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ারের বিমানেও একই রকম হুমকি দেয়া হয় বলে খবর পাওয়া গেছে। প্রতিটি ক্ষেত্রেই ভুয়া হুমকি দেয়া হয়। 

প্রসঙ্গত, এর আগে রবিবার রাতে মুম্বাই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। মাঝ আকাশ থেকে তড়িঘড়ি করে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

আরো পড়ুন : পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ফেনীর পথে প্রধানমন্ত্রী

ফেনীর পথে প্রধানমন্ত্রী

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App