×

ভারত

পাকিস্তান ফের ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১১:০৯ এএম

পাকিস্তান ফের ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল

ছবি : সংগৃহীত

ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ রাখার মেয়াদ আরো বাড়িয়েছে পাকিস্তান।

ইসলামাবাদের নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক নোটিশে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ)। 

ভারতের সামরিক ও বেসামরিক— উভয় ধরনের বিমানের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় সব বিমান পরিষেবা সংস্থার উড়োজাহাজ প্রবেশ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। 

ভারতের মালিকানাধীন বা লিজকৃত সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ ও এয়ারক্রাফটের ওপর এই আদেশ কার্যকর থাকবে।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত জঙ্গি হামলায় ভারতীয় পর্যটকসহ ২৬ জন নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। 

এর পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।

নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত।

এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারতও।

পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ভারতের অনেক ফ্লাইটরুটের দূরত্ব বেড়ে গেছে। ফলে ভারতীয় বিমান পরিষেবার উড়োজাহাজগুলোর নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App