স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
সারাদেশের হাইওয়েতে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আদেশে বলা হয়েছে, ‘শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে।’
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদনে করে স্লিপার বাস মালিক সমিতি।
আরো পড়ুন: সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট
আদালতে বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪০-এ বলে দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন। যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ লঙ্ঘন করে, তাহলে সেটা ৮০-সেকশন ৮৪ দ্বারা এগুলো শাস্তিযোগ্য অপরাধ, এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা।
এছাড়া সড়ক পরিবহন আইন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
