×

ভারত

দুর্ঘটনার কবলে ভারতীয় প্রেসিডেন্টের হেলিকপ্টার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম

দুর্ঘটনার কবলে ভারতীয় প্রেসিডেন্টের হেলিকপ্টার

ছবি : সংগৃহীত

কেরালার সবরিমালা মন্দির সফরের সময় হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তবে তিনি নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) কেরালার প্রমাদম এলাকায় কংক্রিটের নতুন হেলিপ্যাডে অবতরণের সময় হেলিপ্যাডের কিছু অংশ হঠাৎ দেবে যায়।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, হেলিকপ্টার অবতরণের জন্য প্রমাদমকে শেষ মুহূর্তে স্থল হিসেবে নির্ধারণ করা হয় এবং সেখানে গভীর রাতে তড়িঘড়ি করে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছিল। কংক্রিট পুরোপুরি শক্ত না হওয়ায় অবতরণের সময় হেলিপ্যাডটি দেবে যায়।

প্রথমে হেলিকপ্টার অবতরণের পরিকল্পনা ছিল পাম্বার কাছে নিলাক্কালে। তবে খারাপ আবহাওয়ার কারণে সেটি পরিবর্তন করে প্রমাদমে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন : ভারতের পণ্যে ‘বড় শুল্ক’ আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

মঙ্গলবার সন্ধ্যায় চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে দ্রৌপদী মুর্মু তিরুঅনন্তপুরমে পৌঁছান। সফরের দ্বিতীয় দিনে তিনি সবরিমালার ভগবান আয়াপ্পা মন্দিরে পূজা দেবেন। এই মন্দিরে পূজা দেওয়ার জন্য আগত প্রথম নারী প্রেসিডেন্ট তিনি। এর আগে ১৯৭০-এর দশকে রাষ্ট্রপতি ভি.ভি. গিরি মন্দিরটি পরিদর্শন করেছিলেন।

বুধবার সন্ধ্যায় সবরিমালা দর্শন শেষে প্রেসিডেন্ট তিরুঅনন্তপুরমে ফিরে যাবেন। বৃহস্পতিবার তিনি রাজভবনে ভারতের সাবেক প্রেসিডেন্ট কে.আর. নারায়ণের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করবেন। এরপর তিনি শিবগিরি মঠে শ্রী নারায়ণ গুরুর মহাসমাধির শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং একই দিন কোট্টায়াম জেলার সেন্ট থমাস কলেজের প্লাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App