×

ভারত

ভারতে অস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

ভারতে অস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের

ছবি : সংগৃহীত

ভারতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য কারখানা স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস। এ লক্ষ্যে ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাফায়েল ‘তামির’ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ভারতে উৎপাদনের সম্ভাবনা নিয়ে স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করছে। ‘তামির’ হলো আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মূল ইন্টারসেপ্টর, যা শত্রুপক্ষের রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করতে ব্যবহৃত হয়।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে ভারতে উৎপাদন সুবিধা চালু হলে বৈশ্বিক বাজারে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্রকল্প ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে আরও গতিশীল করতে পারে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন খাতে ভারতের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং অন্যান্য কৌশলগত খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ভারতে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে যৌথভাবে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং নতুন প্রজন্মের সামরিক প্রযুক্তি উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App