×

ভারত

বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোটে যোগদান নিয়ে ভারতের বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোটে যোগদান নিয়ে ভারতের বার্তা

ছবি : সংগৃহীত

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য নেই।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনা নিয়ে ভারতের অবস্থান কী। জবাবে রণধীর জয়সওয়াল পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিকস সম্মেলনে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে তার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও জানান তিনি।

গঙ্গা চুক্তি নিয়েও প্রশ্ন

ব্রিফিংয়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চুক্তিটির মেয়াদ ৩০ বছর।

তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে নদীসংক্রান্ত বিষয়গুলো যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা করা হয়। পাশাপাশি গঙ্গা পানি চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে আলোচনা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনা চলছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শনিবারের ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয়েছিল। তবে প্রকাশের প্রায় এক ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেওয়া হয়।

এ নিয়ে দুই দেশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৬ এমপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৬ এমপি

বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোটে যোগদান নিয়ে ভারতের বার্তা

বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোটে যোগদান নিয়ে ভারতের বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App