×

আন্তর্জাতিক

চীনে সন্তান নিলেই বেতনসহ এক বছরের ছুটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:৫৩ এএম

চীনে সন্তান নিলেই বেতনসহ এক বছরের ছুটি

প্রতীকি ছবি

চীনে সরকারিভাবে একাধিক সন্তান গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের কর্তৃপক্ষ ব্যতিক্রমী উদ্যোগের পরিকল্পনা করেছে। পরিকল্পনা অনুযায়ী ওই প্রদেশে কোনো নারী কর্মী সন্তান গ্রহণ করলে পূর্ণ বেতনে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন।

বর্তমানের চীনের শানজি প্রদেশে সন্তান জন্মের পর নারী কর্মীরা ১৬৮ দিনের ছুটি কাটাতে পারেন। কিন্তু ওই প্রদেশের সরকার এ ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে। এ ব্যাপারে জনমত যাচাইয়ের প্রক্রিয়াও চলছে। একই সঙ্গে তৃতীয় সন্তান নিলে পুরুষকেও ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা ভাবছে তারা। খবর রয়টার্স ও ইওন নিউজের।

জনসংখ্যার দিক থেকে বিশ্বে চীন এগিয়ে থাকলেও বিগত বছরগুলোতে এ সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। সেই কারণে দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে নানা উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। গত মে মাসে চীনের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, দম্পতিরা চাইলে একাধিক সন্তান নিতে পারবেন। এ প্রসঙ্গে গত আগস্টে পরিবার পরিকল্পনা সংশোধন আইন পাসের মধ্য দিয়ে তিন সন্তান নীতি গ্রহণ করেছে বেইজিং কতৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

ধর্ষণের অভিযোগে ধর্ষকের গলা কেটে হত্যা

ময়মনসিংহ ধর্ষণের অভিযোগে ধর্ষকের গলা কেটে হত্যা

তুরাগ নদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

তুরাগ নদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App