×

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে কারাবন্দি সাংবাদিক ২৯৩, খুন ২৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৮:৪৮ এএম

বিশ্বজুড়ে কারাবন্দি সাংবাদিক ২৯৩, খুন ২৪

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) বলেছে, এ বছর অন্তত ২৪ সাংবাদিককে খুন করা হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বন্দি ছিলেন ২৯৩ জন সাংবাদিক।

চলতি বছর বিশ্বজুড়ে কারাবন্দি সাংবাদিকের সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে বলে অলাভজনক সংগঠন সিপিজের এক প্রতিবেদনে জানা গেছে। এ বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বন্দি ছিলেন ২৯৩ সাংবাদিক। ২০২০ সালের ১ ডিসেম্বর এ সংখ্যাটি ছিল ২৭৪।

এ বছর অন্তত ২৪ সাংবাদিককে তাদের কাভারেজের জন্য খুন হতে হয়েছে। এর মধ্যে ১৮ জন মারা গেছেন এমন পরিস্থিতিতে, যাতে তারা তাদের কাজের জন্যই ‘টার্গেটে’ পরিণত হয়েছিলেন বলে ধারণা করা হয়। সিপিজে তাদের সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর হামলা বিষয়ক বার্ষিক জরিপে বৃহস্পতিবার এমনটাই বলেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বিভিন্ন দেশের সাংবাদিকদের কারাগারে যাওয়ার পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকলেও রেকর্ড সংখ্যক সাংবাদিকের বন্দি থাকা মূলত বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীন সাংবাদিকতা নিয়ে অসহিষ্ণুতা বাড়ার প্রতিফলন, বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ অলাভজনক সংগঠন।

১৯৯২ সাল থেকে সিপিজে বিশ্বজুড়ে কারাবন্দি সাংবাদিকদের সংখ্যা নিয়ে কাজ করছে। তখন থেকে এ পর্যন্ত কখনোই একসঙ্গে ২৯৩ সাংবাদিক বিশ্বের বিভিন্ন দেশে কারাবন্দি ছিল না। তাদের হিসাব অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ১০৮ সাংবাদিককে জেলে যেতে হয়েছে।

এ বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়া সাংবাদিকদের মধ্যে আছেন রয়টার্সের আলোকচিত্রী দানিশ সিদ্দিকী ও গুস্তাভো সানচেজ ক্যাবরেরা। জুলাইয়ে আফগানিস্তানে তালেবান হামলায় মারা যান দানিশ, আগের মাসে মেক্সিকোতে ক্যাবরেরাকে গুলি করে হত্যা করা হয়।

সিপিজের হিসাব অনুযায়ী, চীন সবচেয়ে বেশি ৫০ সাংবাদিককে বন্দি করে রেখেছে, বিশ্বের দেশগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ। মিয়ানমারে বন্দি ২৬ সাংবাদিক, ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে চলা দমনপীড়নের অংশ হিসেবেই তাদেরকে আটকে রাখা হয়েছে। ২৫ সাংবাদিক বন্দি মিসরে, ভিয়েতনামে ২৩, বেলারুশে ১৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App