×

আন্তর্জাতিক

মহাকাশে প্রথম অফিস খুলতে যাচ্ছে তাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৭:২৩ পিএম

মহাকাশে প্রথম অফিস খুলতে যাচ্ছে তাস

প্রতীকি ছবি

বিশ্বে প্রথমবারের মতো রুশ বার্তা সংস্থা তাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্যালয় চালু করতে যাচ্ছে। বার্তাসংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে।

জানা গেছে, বার্তা সংস্থা তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে।

রুশ চিত্রনায়ক নভোচারি আলেকজান্ডার মিসুরকিন মহাকাশে তাসের সংবাদদাতা হিসেবে কাজ করবেন। তিনি হতে যাচ্ছেন প্রথম মহাকাশ সাংবাদিক। তিনি সয়ুজ এমএস ২০ মহাকাশযানের মাধ্যমে ইতোমধ্যেই মহাকাশে পৌঁছেছেন। সে সময় তার সঙ্গী ছিলেন জাপানি ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া ও সহযোগী ইয়োজো হিরানা।

গত ১৭ নভেম্বর বার্তা সংস্থা তাস ও রসকসমসের মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়। চুক্তির পর তাসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সার্গেই মিখাইলভ বলেন, নভোচারিদের সহকর্মী হিসেবে পাওয়া তাসের সব কর্মীর জন্য সম্মানের।

রসকসমসের সিইও দিমিত্রি রোগোজিন বলেছেন, মহাকাশে তাসের কার্যালয় খোলার কারণে আরও অনেক লোক রাশিয়ার মহাকাশ কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।

তাসের কর্মীসংখ্যা প্রায় দুই হাজার। বিশ্বের ৬০টি দেশে তাদের ৬৩টি ব্যুরো অফিস আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App