×

আন্তর্জাতিক

ভিয়েতনামের প্রেসিডেন্ট রোববার বাংলাদেশে আসছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০১৮, ১১:৫৪ এএম

ভিয়েতনামের প্রেসিডেন্ট রোববার বাংলাদেশে আসছেন
তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং আগামী রোববার (৪ মার্চ) বাংলাদেশে আসছেন। ঢাকা-হ্যানয় বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৫ সালের আগস্টে, একই বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ও ২০১৭ সালের জুলাইতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভিয়েতনাম সফর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App