×

আন্তর্জাতিক

আসসালামু আলাইকুম বলে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৮:১১ পিএম

আসসালামু আলাইকুম বলে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও নিজ দেশ ও বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শনিবার (২ এপ্রিল) ফেসবুক এবং টুইটারে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি।

সবার প্রতি সালাম প্রদর্শন করে জনপ্রিয় এ প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। মাসব্যাপী উপবাস এবং প্রার্থনার মধ্যে সময় পার করবেন মুসল্লিরা। এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙ্গবেন তারা।

জাস্টিন ট্রুডো বলেন, রমজান হলো একটি বিশেষ সময়। আমাদের পরিবার, সোফী এবং আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App