×

আন্তর্জাতিক

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬ পিএম

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত

ফাইল ছবি

বিগত ৮ বছরে ভারতের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। এর মাধ্যমে যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে দেশটি।

তবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যমতে, বর্তমান প্রবৃদ্ধির হারে ২০২৭ সালের মধ্যে জার্মানিকে ও ২০২৯ সালের মধ্যে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। শনিবার (৩ সেপ্টেম্বর) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ামেনস ইকোনমিক রিসার্চ বিভাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত যে পদক্ষেপ নিয়েছে তাতে ২০২৯ সালে তৃতীয় বৃহত্তম অর্থনীতির ট্যাগ পেতে পারে। ২০১৪ সালে বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল ভারত। সেখান থেকে এই সময়ে সাত ধাপ এগিয়েছে দেশটি।

এসবিআইয়ের গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার সৌম্য কান্তি ঘোষের লেখা প্রতিবেদনে জানানো হয়, এটি যে কোনো মানদণ্ডের দ্বারা একটি অসাধারণ কৃতিত্ব।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জিডিপি পরিসংখ্যান বলছে, ভারত ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ও ২০২২ সালের প্রথম প্রান্তিকে ব্যবধান আরও বাড়িয়েছে। মার্কিন ডলারের ওপর ভিত্তি করে এ হিসাব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ অর্থ বছরের প্রথম প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ায় ১৩ দশমিক পাঁচ শতাংশে। এই হার অনুযায়ী, চলতি অর্থবছরে ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের নতুন শুল্কে চাপে ভারতীয় ওষুধশিল্প

ট্রাম্পের নতুন শুল্কে চাপে ভারতীয় ওষুধশিল্প

হাতেনাতে ধরা পড়ল স্ত্রী, উল্টো স্বামীর গালে কষে চড়

হাতেনাতে ধরা পড়ল স্ত্রী, উল্টো স্বামীর গালে কষে চড়

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

শীর্ষে কে, ছিটকে গেল কে?

বিশ্বকাপ শেষে ফিফা র‍্যাঙ্কিং শীর্ষে কে, ছিটকে গেল কে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App