×

আন্তর্জাতিক

পাকিস্তানের জয় উদযাপনে বাবার গুলিতে ছেলের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৪ পিএম

পাকিস্তানের জয় উদযাপনে বাবার গুলিতে ছেলের মৃত্যু

পাকিস্তানে ফাঁকা গুলির প্রতীকী ছবি

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানকে এক উইকেটে হারিয়েছে পাকিস্তান। শেষ ওভারের রোমাঞ্চে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় এক জয় পেয়েছে বাবর আজমের দল।

ভারত ও আফগানিস্তানকে বিদায় করে উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। পাকিস্তানের জয় উদযাপন করতে গিয়ে পেশোয়ারের মাতনি আদিজায় নিহত হয়েছেন অন্তত দুজন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত আরও তিনজন।

সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, পাকিস্তান জয় পাওয়ার পর এক বাবা ফাঁকা গুলি ছুঁড়তে গিয়ে দুর্ঘটনাবশত ছেলে ও ছেলের বন্ধুর গায়ে গুলি চালিয়ে দেন। পরে তাদের মৃত্যু হয়। এভাবে ফাঁকা গুলি ছোড়ায় ডালজাক রোড, কোটলা মহসিন খান এরিয়ায় আহত হন অনেকেই।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, গায়ে গুলি লেগে সুদাইস নামে ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। খাইয়াম নামে অন্য জন তার কিছুক্ষণ পরেই মারা যান।

পেশোয়ার পুলিশ জানায়, ওই ঘটনায় অভিযান চালিয়ে তারা ৪১ জনকে আটক করেছে। এছাড়া অবৈধ্য অস্ত্র উদ্ধার করেছে। এই অবৈধ্য অস্ত্র উদ্ধার কার্যক্রম তারা চালু রাখবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App