×

আন্তর্জাতিক

তাসমানিয়া উপকূলে ২০০ তিমির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম

তাসমানিয়া উপকূলে ২০০ তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ার তাসমানিয়া সৈকতে পাইলট প্রজাতির প্রায় ২০০ তিমির মৃত্যু হয়েছে। একসঙ্গে এতগুলো তিমির মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি, এএফপি।

পরিবেশবিদরা বলছেন, তাসমানিয়ার পশ্চিম উপকূলের দূরবর্তী সৈকতে তিমিগুলো আটকা পড়ে।

জানা যায়, তিমিগুলোকে বাঁচাতে ওই এলাকায় উদ্ধারকর্মীদের পাঠানো হয়। মাত্র একদিন আগেই তাসমানিয়ার উত্তরাঞ্চলেও একসঙ্গে অনেক তিমি আটকা পড়ে। মঙ্গলবার কিং আইল্যান্ডে ১৪টি তিমি আটকা পড়েছে বলে খবর পাওয়া যায়।

এদিকে বুধবার ২৩০টি তিমি আটকা পড়েছে জানার সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধারে এগিয়ে আসেন উদ্ধারকর্মীরা। কিন্তু এই কাজ খুবই জটিল। বিশেষ করে ওই সৈকত বেশ দূরে হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়েছে।

প্রথম দিকে মনে করা হয়েছিল আটকা পড়া অর্ধেক তিমিকে হয়তো বাঁচানো যাবে। কিন্তু মাত্র ৩৫টি তিমি এখন বেঁচে আছে বলে জানা গেছে। আটকে পড়া তিমিগুলোকে বাঁচিয়ে রাখতে কম্বল দিয়ে ঢেকে প্রচুর পানি ঢালতে থাকেন স্থানীয় লোকজন।

পাইলট তিমি অত্যন্ত সামাজিক স্তন্যপায়ী প্রাণী এবং দলগত ভাবে থাকার কারণে বেশ সুপরিচিত। একটি বড় দলে তারা ভ্রমণ করতে পছন্দ করে।

ওই একই সৈকতে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রায় পাঁচশ পাইলট তিমি আটকা পড়ে। সে সময় এসব তিমিকে উদ্ধারে বড় ধরনের উদ্ধার অভিযান চালানো হয়। অনেক চেষ্টার পর প্রায় একশ তিমিকে উদ্ধার করা সম্ভব হয়। তবে ৩৮০টির বেশি প্রাণ হারায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App