×

আন্তর্জাতিক

চীনে রেস্টুরেন্টে আগুন, নিহত ১৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৫ পিএম

চীনে রেস্টুরেন্টে আগুন, নিহত ১৭

ছবি: প্রতীকী

চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি রেস্টুরেন্টে আগুন লেগে ১৭ জন নিহত ও তিনজন আহত হয়েছে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে পোস্ট করা এক বিবৃতিতে স্থানীয় সরকার জানিয়েছে, চাংচুন শহরের একটি খাবারের দোকানে স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর বার্তা সংস্থা এএফপির।

বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা ‘ঘটনাস্থলে দ্রুত পৌঁছে’ বিকেল ৩টার মধ্যে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনে প্রায়শই মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটিতে ভবন নির্মাণের নীতিমালা ঠিকমত না মানা এবং অনুমোদনবিহীন ভবন নির্মাণের কারণে অগ্নি দুর্ঘটনার সময় ভবন থেকে নিরাপদে সরে আসাও কঠিন হয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

চিন্ময় কৃষ্ণকে হঠাৎ চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

চিন্ময় কৃষ্ণকে হঠাৎ চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করলেন ঢাবি শিক্ষক মোনামি

ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করলেন ঢাবি শিক্ষক মোনামি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App