×

আন্তর্জাতিক

নির্বাচন করবেন কিনা ট্রাম্প, জানা যাবে মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১০:১০ পিএম

আবারো যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১১ নভেম্বর) তার দীর্ঘদিনের উপদেষ্টা জেসন মিলার জানান, মঙ্গলবার এ বিষয়ে বড়ো ধরনের ঘোষণা আসছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণাকালে ফের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়ার আভাস দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের সাবেক সহকারী স্টিভ ব্যাননকে মিলার তার জনপ্রিয় পডকাস্ট ওয়ার রুম এ বলেছেন, ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দিতে যাচ্ছেন যে তিনি নির্বাচনে প্রার্থী হবেন। এটি পেশাদার ও বড়ো ধরনের ঘোষণা। ট্রাম্প তাকে বলেছেন এ বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই। নিশ্চিত আমি লড়ছি।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের বয়স দাঁড়াবে ৭৮ বছর। পরবর্তী নির্বাচনে নামলে এটি হবে প্রেসিডেন্ট হওয়ার জন্যে তার তৃতীয় লড়াই। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নেচে ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নেচে ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App