×

জাতীয়

প্রতিমন্ত্রী নুর

১০ দেশে প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

১০ দেশে প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে

ছবি: সংগৃহীত

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে ১০টি দেশে প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৫ জুলাই) বিকেলে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

নুরুল হক নুর বলেন, একসময় বিদেশে নির্যাতনের শিকার বাংলাদেশি কর্মীরা সহজে আইনি প্রতিকার বা ক্ষতিপূরণ দাবি করতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা ও চুক্তির ফলে প্রবাসী কর্মীদের আইনি সহায়তা এবং ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ বেড়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ১০টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা কার্যক্রম চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশে এই সেবা সম্প্রসারণ করা হবে, যাতে বিদেশে কর্মরত বাংলাদেশিরা প্রয়োজনীয় আইনি সহায়তা সহজেই পেতে পারেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, অতীতের তুলনায় বর্তমানে বিদেশে বাংলাদেশি নারী কর্মীদের ওপর নির্যাতনের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

বরিশাল টিটিসি পরিদর্শনের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস

রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App