×

আন্তর্জাতিক

বিশ্বকাপ খেলা নিয়ে প্যারিসে সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৯:২৪ এএম

বিশ্বকাপ খেলা নিয়ে প্যারিসে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে সেমি ফাইনালে যাওয়ার বিজয় উদযাপনকালে ফ্রান্সের প্যারিসের মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) রাতে দেশটির চ্যাম্পস এলিসিসে ওপর কাঁদানে গ্যাস ছোড়ে প্যারিসের পুলিশ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,  কাতার বিশ্বকাপে মরক্কো ও পতুর্গালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর প্যারিসের জনপ্রিয় অ্যাভিনিউতে জড়ো হন মরক্কোর হাজার হাজার সমর্থক। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও অনেকে যোগ দেন তাদের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এক পর্যায় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, লোকজন দোকানপাট ভাঙচুর করছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে। চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ফ্রিডল্যান্ডেও সংঘর্ষ হয়।

প্রতিবেদনে বলা হয়, ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ ডিসেম্বর মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এই দুই দলের সমর্থকরা একত্রে জয় উদযাপন করলে সংঘর্ষ বেধে যাওয়ার শঙ্কা থাকেই। মূলত সে কারণেই আগাম সতর্কতা হিসেবে তাদের আলাদা করতেই ছত্রভঙ্গ করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

‘দেশের উন্নয়নে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই’

গোমস্তাপুরে যুব দিবস ‘দেশের উন্নয়নে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই’

চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা

চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ডের ঘোষণা

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ডের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App