×

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের প্রস্রাবের ভিডিও ফাঁস, ৬ সাংবাদিক আটক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:১৭ পিএম

প্রেসিডেন্টের প্রস্রাবের ভিডিও ফাঁস, ৬ সাংবাদিক আটক!

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। ছবি: সংগৃহীত

একটি সরকারি অনুষ্ঠান চলাকালে প্রস্রাব করে ফেলেছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে অবগত আছেন- এমন সন্দেহে দেশটির ছয়জন সাংবাদিককে আটক করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) দেশটির জাতীয় সাংবাদিক ইউনিয়ন এসব তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

আটককৃত ছয়জন সাংবাদিক হলেন- ক্যামেরা অপারেটর জোসেফ অলিভার ও মোস্তফা ওসমান; ভিডিও সম্পাদক ভিক্টর লাডো; কন্ট্রিবিউটার জ্যাকব বেঞ্জামিন ও কন্ট্রোল রুমের চেরবেক রুবেন ও জোভাল টুম্বে।

ভিডিওতে দেখা যায়, সরকারি একটি অনুষ্ঠানে জাতীয় সংগীতের জন্য দাঁড়িয়ে ছিলেন ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট কির। এ সময় তার পরনে থাকা ধূসর রঙের ট্রাউজারে একটি কালো রেখা ছড়িয়ে পড়ে। এ ঘটনার ভিডিওটি দেশটির কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়নি। তবে পরবর্তীতে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এ প্রসঙ্গে দক্ষিণ সুদান সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্যাট্রিক ওয়েট বলেন, আটক সাংবাদিকরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দক্ষিণ সুদান ব্রডকাস্টিং করপোরেশনে কাজ করেন। তাদের গত মঙ্গলবার ও বুধবার গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনলাইনে ফ্রি'তে বিশ্বকাপের খেলা দেখে বিপদে পড়ছেন না তো?

অনলাইনে ফ্রি'তে বিশ্বকাপের খেলা দেখে বিপদে পড়ছেন না তো?

যেসব জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

যেসব জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের

মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App