×

আন্তর্জাতিক

ভারতের সাবেক মন্ত্রী শরদ যাদব আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৩:১৫ পিএম

ভারতের সাবেক মন্ত্রী শরদ যাদব আর নেই

শরদ যাদব। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সোশ্যালিস্ট নেতা শরদ যাদব মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই নেতা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে তার মেয়ে সুহাসিনী যাদব সোশ্যাল মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে নিজের বাসায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। এরপর দ্রুত তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাজনৈতিক জীবনে একাধিকবার দলবদল করে মোট ১০ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যাদব। ৭ বার লোকসভার এবং রাজ্যসভায় ৩ বার। তবে সাম্প্রদায়িক বিরোধী রাজনৈতিক আদর্শের সঙ্গে কখনো আপোষ করেননি এই রাজনীতিবিদ। জরুরি অবস্থার সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ইন্দিরা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়ে বিহারের রাজনীতিতে অগ্রণী মুখ হয়ে দাঁড়ান তিনি।

এরপর কখনো লালু প্রসাদ যাদব কখনো নীতিশ কুমারের হাতে হাত রেখে লড়াই করেছেন এ নেতা। একসময় গড়েছিলেন নিজের রাজনৈতিক দল। তবে সফলতা না মেলায় ফের ধরেন নীতিশ কুমারের হাত। জীবনের শেষ সময় বিজেপির সঙ্গে নীতিশের জেডিইউ এর জোট মেনে নিতে না পেরে ফের তিনি লালু প্রসাদ যাদবের দল আরজেডিতে ফেরেন।

শরদের মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অন্যান্যরা শোকপ্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক প্রকাশ করে এক টুইটে বলেন, শরদজির প্রয়াণে গভীরভাবে ব্যথিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিজেকে বিভিন্নভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তার পরিবার ও সমর্থকদের আমার সমবেদনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App