×

আন্তর্জাতিক

মিয়ানমারের সাগাইংয়ে সেনাবাহিনীর হামলায় নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১০:৫৪ পিএম

মিয়ানমারের সাগাইংয়ে সেনাবাহিনীর হামলায় নিহত ৭

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাগাইং প্রদেশে একটি গ্রামে সেনাবাহিনীর অতর্কিত বিমান হামলার ঘটনায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও বিবিসি বার্মিজের প্রতিবেদন অনুসারে, বুধবার (২৮ জানুয়ারি) গভীর রাতে সাগাইংয়ের কাথা শহরের মোয়ে তার লে গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামরিক বিমান থেকে বোমা ফেলা হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স অসমর্থিত সূত্রে এই খবর প্রকাশ করেছে।

জানা গেছে, সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত সাতজন গ্রামবাসী নিহত হয়েছেন। আগুনের দগদগে ক্ষতের কারণে তাদের মধ্যে কয়েকজনের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। হামলায় অন্তত আরো পাঁচজন আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App