×

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১১:০৮ এএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে ভ্রমণ এবং সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় জরিমানা করা হয়েছে।

ল্যাঙ্কাশায়ার পুলিশ জানায়, তারা লন্ডনে ৪২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ আদেশ জারি করেছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উত্তর ইংল্যান্ডে সফরকালে সিট বেল্ট না পরে চলন্ত গাড়িতে ভিডিও ধারণ করেন ঋষি সুনাক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ভিডিও ধারণ করার জন্য তিনি নিজেই সিট বেল্ট সরিয়েছিলেন। সেই ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে তিনি বিষয়টির জন্য ক্ষমাও চান।

সরকারে থাকাকালীন এই নিয়ে দ্বিতীয়বার নির্দিষ্ট শাস্তির নোটিশ পেলেন ঋষি সুনাক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App