×

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপে জন্মগ্রহণকারী শিশুকে দত্তক চান হাজারো মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৭ পিএম

ধ্বংসস্তূপে জন্মগ্রহণকারী শিশুকে দত্তক চান হাজারো মানুষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে জন্মগ্রহণকারী শিশু আয়াকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন হাজারো মানুষ। বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ তার দায়িত্ব নিতে চাইছেন। আয়া যে হাসপাতালে চিকিৎসাধীন, সেখানকার ব্যবস্থাপক এমন তথ্য জানিয়েছেন।

গত সোমবার সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েন এক অন্তঃসত্ত্বা। সেখানেই ফুটফুটে এক মেয়েশিশুর জন্ম দেন তিনি। নবজাতকের জন্মের পরপরই মারা যান ওই নারী। ভাগ্যক্রমে বেঁচে যায় শিশুটি। তবে শুধু মাকে নয়, ভূমিকম্পে বাবা ও চার ভাইবোনকেও হারিয়েছে শিশুটি। শিশুটির নাম রাখা হয়েছে ‘আয়া’। আরবি ভাষায় যার অর্থ ‘অলৌকিক’। খবর বিবিসির।

উদ্ধারকর্মীরা ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে যখন আয়ার সন্ধান পান, তখন সে মায়ের নাড়ির সঙ্গে প্যাঁচানো অবস্থায় ছিল। সেখান থেকে বের করে তাকে হাসপাতালে নেয়া হয়। খলিল আল সুয়াদি নামের এক দূর-সম্পর্কের আত্মীয় তাকে আফরিন শহরের একটি হাসপাতালে নিয়ে যান।

সেখানে শিশু বিশেষজ্ঞ হানি মারুফের চিকিৎসাধীন সে। মারুফ বলেন, ‘সোমবার যখন তাকে এখানে আনা হয়, তখন তার অবস্থা খুব খারাপ ছিল। গায়ে প্রচণ্ড আঘাত লেগেছিল, কালশিটে দাগ ছিল, শরীর ঠাণ্ডা হয়ে ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল।’ তবে আয়ার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন এই চিকিৎসক।

হাসপাতালের ব্যবস্থাপক খালিদ আতিয়াহ জানিয়েছেন, আয়াকে দত্তক নেয়ার আগ্রহ দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে ফোন করেছেন। তবে খালিদ তাকে এখন দত্তক দিতে চান না।

তিনি বলেন, ‘আমি তাকে দত্তক নেয়ার জন্য কাউকে অনুমতি দেবো না। তার দূর-সম্পর্কের আত্মীয় ফিরে না আসা পর্যন্ত তার চিকিৎসা করছি আমি।’

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে দুই দেশের সরকারি সূত্র ও চিকিৎসকেরা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছেন ৩ হাজার ৩৭৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App