×

আন্তর্জাতিক

ফিলিস্তিনির গাড়ি চাপায় ২ ইসরাইলি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৮ এএম

ফিলিস্তিনির গাড়ি চাপায় ২ ইসরাইলি নিহত

ছবি: সংগৃহীত

অধিকৃত জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস এলাকায় ফিলিস্তিনি যুবকের গাড়িচাপায় দুই ইহুদিবাদী ইসরাইলির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে।

হতাহতদের সবাই ফিলিস্তিনি ভূমি দখলকারী। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে বায়তুল মুকাদ্দাসের রামুত এলাকায় যে ইহুদি উপশহর নির্মাণ করা হয়েছে তারা সেখানে বাস করত। খবর সিএনএনের।

ইসরাইলের বিভিন্ন সূত্র জানায়, শুক্রবার হোসেন কারাক (৩১) নামে ওই ফিলিস্তিনি যুবক কয়েক জন ইসরাইলির ওপর গাড়ি উঠিয়ে দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা চালান। এতে ৬ বছরের এক শিশুসহ দুইজন নিহত ও অপর ছয় জন আহত হয়।

ইসরাইলি টিভি চ্যানেল-১২ জানায়, আহতদের মধ্যেও দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইলি চ্যানেলের তথ্য অনুযায়ী, আল-ইয়াসবিয়া এলাকার বাসিন্দা হোসেন কারাককে ইসরাইলি বাহিনী গুলি করে হত্যা করেছে। এরপর তার বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী, বাবা ও ভাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।

হোসেন এর আগে হাসপাতালে মানসিক চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান তার চাচা। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি এ গাড়ি হামলা চালান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা

১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা

ফের বন্যা নিয়ে দুঃসংবাদ

ফের বন্যা নিয়ে দুঃসংবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App