×

আন্তর্জাতিক

সার সংকটে বিশ্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৮:৩৬ এএম

সার সংকটে বিশ্ব

ফাইল ছবি

ফসফরাসের অত্যধিক ব্যবহারের কারণে সার সংকটে পতিত হয়েছে বিশ্ব। এক প্রতিবেদনে বিজ্ঞানীদের দেয়া সতর্ক বার্তা তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) এমন তথ্য দেয়া হয়েছে।

সংকটটি বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন হ্রাসসহ মিথেন গ্যাস বৃদ্ধির ফলে বৈশ্বিক উত্তাপ ও কার্বন নির্গমনের জলবায়ু সমস্যাও বাড়িয়ে তুলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন গবেষকরা। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৫০ মিলিয়ন টন ফসফেট সার বিক্রি হয়। বিরাট এ সরবরাহ পৃথিবীর ৮০০ কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে। বিশ্বে মরক্কো এবং পশ্চিম সাহারায় সবচেয়ে বেশি পরিমাণ ফসফেট রয়েছে। চীন দ্বিতীয়, আলজেরিয়া তৃতীয়।

ফসল উৎপাদন ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও অতিরিক্ত ফসফরাস ব্যবহারের ফলে সার সংকট দেখা দিচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়বে উন্নয়নশীল দেশগুলো। এছাড়া উৎপাদন হ্রাস পাওয়ায় ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা তো রয়েছেই।

একই সময়ে ফসলের মাঠ থেকে ফসফেট সার পয়োনিষ্কাশন বর্জের সঙ্গে মিশে গিয়ে মিশছে নদী, হ্রদ এবং সমুদ্রে। এর ফলে ব্যাপক শৈবাল জন্মাচ্ছে কারণ ফসফেট শৈবাল বৃদ্ধিতে সহায়তা করে। যা জলজ মৃত অঞ্চল তৈরি করে মাছের মজুতকে হুমকির মুখে ফেলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App