×

আন্তর্জাতিক

আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১০:০২ এএম

আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত ৪

ছবি: বিবিসি

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। আজ সোমবার (১০ এপ্রিল) এক টুইট বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেরাল্ড ডারমানিন জানান, আল্পসের মন্ট ব্ল্যাঙ্কের একটি হিমবাহে রোববার দুপুরে এই তুষারধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ বলছে, তুষারধসের কবলে ধরা পড়া চারজন পাহাড়ে স্কি করছিলেন এবং এখনও তাদের পরিচয় জানা যায়নি।

দুপুরের দিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার (সাড়ে ১১ হাজার ফুট) উচ্চতায় আরমানসেট হিমবাহে তুষারপাতের ঘটনাটি ঘটে। হিমবাহটি চ্যামোনিক্সের প্রায় ৩০ কিলোমিটার (প্রায় ২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হউত-স্যাভোইয়ে অঞ্চলে অবস্থিত।

চ্যামোনিক্স মন্ট ব্ল্যাঙ্কের কেন্দ্রে অবস্থিত একটি ছোট শহর, যা অবকাশ যাপনের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান।

হউত-স্যাভোইয়ের স্থানীয় কর্তৃপক্ষের মুখপাত্র ইমানুয়েল কোকান্ড জানান, তুষারপাতের মাত্রা ছিল ব্যাপক।

এদিকে তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, তুষারধসের ঘটনায় কেউ নিখোঁজ আছে কিনা তা খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে

রুমিন ফারহানা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App