×

আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৬:৩৮ পিএম

বুরকিনা ফাসোতে হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত

ছবি: রয়টার্স

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

রবিবার স্থানীয় কৌঁসুলি লামিনে কাবোরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নিকটবর্তী শহর ওয়াহিগুয়ার পুলিশের বরাত দিয়ে লামিন কাবোরে বলেন, মালির সীমান্তবর্তী এলাকায় হামলার তদন্ত শুরু করা হয়েছে। আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গি গোষ্ঠীগুলোর এই অঞ্চলে ব্যাপক প্রভাব রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গি গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে একের পর এক হামলা চালিয়ে আসছে। কাবোরের বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০২২ সাল থেকে দেশটিতে সাধারণ নাগরিকদের ওপর হামলা বেড়েছে। দেশটির সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক সশস্ত্র বাহিনী দেশজুড়ে ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরও এ ধরনের হামলা থামেনি।

বুরকিনা ফাসো সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল ওয়াহিগুয়ার কাছে একই এলাকায় সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীর ওপর অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ জন নিহত ও ৩৩ জন আহত হয়। এই অঞ্চলে অস্থিতিশীলতা মূলত মালি থেকে শুরু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

দুদক ‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App