×

আন্তর্জাতিক

৮ লাখের বেশি মানুষ সুদান ছাড়তে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ১২:২৪ পিএম

৮ লাখের বেশি মানুষ সুদান ছাড়তে পারে

ছবি: এপির

তিন সপ্তাহ ধরে চলছে সুদানের সশস্ত্র বাহিনী এসএএফ ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যকার ভয়াবহ সংঘর্ষ। এই লড়াইয়ে রাজধানী খার্তুম ও আশপাশের আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

বন্ধ হয়ে গেছে হাসপাতাল ও অন্যান্য পরিষেবা। রাজধানীতে আটকা পড়ে আছে লাখো মানুষ। ফুরিয়ে আসছে খাদ্য। চলমান সংঘাতের মধ্যে ৮ লাখের বেশি মানুষ সুদান ছেড়ে পালাতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

এর মধ্যে দেশটিতে অস্থায়ীভাবে বসবাসকারী হাজার হাজার শরণার্থীও রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় শরণার্থী বিষয়ক ইউএনএইচসিআরের সহকারী হাই কমিশনার রাউফ মাজউ জানান, ৮ লাখ ১৫ হাজার মানুষ সাত প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে এমন তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে ৭৫ হাজার মানুষ সুদান ছেড়েছে।

ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি টুইট বার্তায় জানান, আমরা আশা করব এমন ঘটনা না ঘটুক। তবে সহিংসতা বন্ধ না হলে আরও বেশি মানুষ নিরাপত্তার জন্য সুদান থেকে পালাতে বাধ্য হবে।

আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, ১৫ এপ্রিল শুরু হওয়া এই লড়াইয়ে দেশটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App