×

আন্তর্জাতিক

কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে ‘সাধারণ’ হতে চান রাহুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০২:১৭ পিএম

কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে ‘সাধারণ’ হতে চান রাহুল

ফাইল ছবি

মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে এমপি পদ হারানোর পর দিল্লিতে সরকারি বাংলো ছেড়েছিলেন রাহুল গান্ধী।

এবার তিনি কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে চাইছেন সাধারণ পাসপোর্ট। খবর হিন্দুস্তান টাইমসের।

এমপি হিসেবে পাওয়া কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট পেতে নিয়ম অনুযায়ী ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ দরকার তার।

এজন্য এনওসি চেয়ে দিল্লির আদালতে আবেদন জানিয়েছেন কংগ্রেসের এই নেতা।

রাহুলের আবেদনের প্রেক্ষিতে ন্যাশনাল হেরাল্ড মামলায় আবেদনকারী বিজেপি নেতা সুহ্মমণিয়ম স্বামীর কাছ থেকে জবাব চেয়েছেন আদালত। আগামী বুধবার এটির শুনানি হবে। এরপর সিদ্ধান্ত আসবে রাহুলের পাসপোর্টের বিষয়ে।

আগামী জুনে ১০ দিনের সফরে আমেরিকা যেতে পারেন রাহুল। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তার প্রবাসীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেই সঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App