×

আন্তর্জাতিক

টমেটো বিক্রি করে কোটিপতি ভারতের কৃষক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৭:৩৪ পিএম

টমেটো বিক্রি করে কোটিপতি ভারতের কৃষক!

ছবি: সংগৃহীত

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে টমেটোর দাম আকাশছোঁয়া। এর ফলে, টমেটোর অধিক দাম পেয়ে দেশটির মহারাষ্ট্রের পুনে জেলার এক কৃষক কোটিপতি হয়ে গেছেন।

কোটিপতি হওয়া ওই কৃষকের নাম তুকারাম ভাগোজি। তিনি ও তার পরিবার গত এক মাসে ১৩ হাজার ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। ভারতীয় মুদ্রার এর বাজার দর দেড় কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১ কোটি ৯৮ লাখ টাকা। খবর ইন্ডিয়া টুডের।

তুকারামের মোট জমির পরিমাণ প্রায় ১৮ একর। এর মধ্যে ১২ একরে টমেটো চাষ করেছেন। চাষাবাদে তাকে তার ছেলে ঈশ্বর এবং মেয়ে সোনালি সহযোগিতা করে। তুকারাম দিনে গড়ে ২ হাজার ১০০ ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। শুধুমাত্র গতকাল শুক্রবার তিনি ১৮ লাখ রুপির টমেটো বিক্রি করেন।

গত মাসেই হু হু করে বেড়েছে টমেটোর দাম। আর সেখানেই বিরাট লাভের মুখ দেখেছেন তুকারাম। শুধু তিনি নন, পুনের জুন্নার এলাকার সবজির বাজারে টমেটো বিক্রি করে বিপুল আয় করেছেন ব্যবসায়ীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App