×

আন্তর্জাতিক

ফ্লোরিডায় বন্দুকধারীর গুলি, ৩ কৃষ্ণাঙ্গ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৯:০১ এএম

ফ্লোরিডায় বন্দুকধারীর গুলি, ৩ কৃষ্ণাঙ্গ নিহত

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ।

এছাড়া বন্দুক হামলা চালিয়ে ওই তিনজনকে হত্যার পর শ্বেতাঙ্গ ওই হামলাকারী নিজেও মারা যান।

স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) বিকেলে ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে ঢুকে ২০ বছর বয়সী এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

ফ্লোরিডার জ্যাকসনভিলে এক বন্দুকধারী বর্ণবাদী বা জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলায় তিনজন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে এবং তারপর নিজেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে শহরের শেরিফ জানিয়েছেন।

জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেছেন, বন্দুকধারীর হাতে দুজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। গুলিবর্ষণের সময় হামলাকারী তার শরীরে বর্ম পরিধান করেছিল।

এছাড়া এই হামলাকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শেরিফ বলেন, হামলার সময় বন্দুকধারীর কাছে হালকা ওজনের আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল। তিনি একাই এই হামলা চালান এবং পরে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

অভিযুক্ত এই হামলাকারী তার বাবা-মায়ের সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন বলেও জানিয়েছেন শেরিফ ওয়াটার্স। এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এদিকে জ্যাকসনভিলের মেয়র ডোনা ডিগান এটিকে বর্ণবাদী বিদ্বেষ থেকে চালিত ‘ঘৃণাপূর্ণ অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। এই ধরনের বন্দুক হামলা মোকাবিলা করা খুবই কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি।

গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App