×

আন্তর্জাতিক

ন্যাটোকে এশিয়ায় সম্প্রসারণ করবে পাশ্চাত্য, রুশ এমপির মন্তব্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম

ন্যাটোকে এশিয়ায় সম্প্রসারণ করবে পাশ্চাত্য, রুশ এমপির মন্তব্য

চলতি দশকের শেষ নাগাদ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে এশিয়ায় সম্প্রসারণ করা হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। এশিয়ায় পশ্চিমা-বিরোধী আঞ্চলিক কোনো কোনো শক্তিকে বাগে আনতে এই মহাদেশের কয়েকটি দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি মন্তব্য করেন।

রুশ পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সদস্য জেনারেল ভিক্তোর সোভোলেভ সোমবার মস্কোয় এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জাপান ও দক্ষিণ কোরিয়াকে ন্যাটোর সদস্য করা হতে পারে। পশ্চিমারা নিঃসন্দেহে এশিয়াকে সামরিকীকরণ করবে বলে তিনি মন্তব্য করেন।

সোভোলেভ বলেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতেই ওই দুই দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সব কিছু করবে আমেরিকা। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানান এই রুশ সংসদ সদস্য।তিনি বলেন, বিষয়টি রাশিয়ার জন্য সত্যিকার হুমকি হয়ে দাঁড়াবে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি মাসের গোড়ার দিকে বলেছিলেন, আঞ্চলিক শক্তিগুলোকে পরাভূত করতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের সেনা ও সামরিক অবকাঠামো মোতায়েন করতে চায় ন্যাটো।

সূত্র: আরটি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের হামলা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে

ফের হামলা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে

‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ এর পর্দা উঠছে ডিসেম্বরে

‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ এর পর্দা উঠছে ডিসেম্বরে

৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর

৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App