×

আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৪:০৬ পিএম

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন।

সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার পর স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

নারী শ্রম বাজারের ফলাফল সম্পর্কে জ্ঞানবৃদ্ধিতে অবদানের জন্য এই সম্মাননা পেলেন তিনি।

এ বছর ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হয়েছে নোবেল বিজয়ীদের নাম। ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোসণা করা হয়েছে। দুদিন বিরতি দিয়ে আজ ৯ অক্টোবর ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

এর আগে, গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন তিন মার্কিন নাগরিক। তারা হলেন বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ পুরস্কার দেয়া হয় তাদের।

২০২১ সালেও অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন তিনজন। তারা হলেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমবেন্স। শ্রম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ডেভিড কার্ড ও কারণগত সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য বাকি দুই অর্থনীতিবিদ নোবেল পুরস্কারে ভূষিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App