×

আন্তর্জাতিক

গাজায় আটকা পড়েছেন ১০০০ রুশ নাগরিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম

গাজায় আটকা পড়েছেন ১০০০ রুশ নাগরিক

ভাসিলি নেখেনজিয়া

গাজায় আটকা পড়েছেন ১০০০ রুশ নাগরিক

ভাসিলি নেখেনজিয়া

ফিলিস্তিনের গাজায় ১০০০ রুশ নাগরিক ও তাদের পরিবার-পরিজন আটকা পড়েছেন বলে জানিয়েছে রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী সদস্য ভাসিলি নেখেনজিয়া এ তথ্য জানিয়েছেন। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।

ফিলিস্তিন ইস্যুতে বুধবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা জানান রাশিয়ার স্থায়ী সদস্য ভাসিলি নেখেনজিয়া।

এসময় তিনি বলেন, ইসরায়েলের অবরোধের মুখে পড়ে চরম মানতের জীবন যাপন করছেন গাজায় আটকে পড়া রাশিয়ার ওই ১ হাজার নাগরিক।

তাদের নিরাপত্তার জন্য দ্রুত গাজার রাফা সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।কারণ, গাজা উপত্যকার ২০ লাখের বেশি মানুষ এখন ইসরায়েলের অবরোধের কারণে চরম জ্বালানি ও খাদ্য শংকটে ভোগছেন। এদের সঙ্গে আটকে পড়া রুশ নাগরিকরাও চরম খাদ্য শংকট ও নিরাপত্তাহীনতায় ভোগছেন।

তিনি আরও বলেন, গাজায় স্থল অভিযানের নামে 'হত্যাযজ্ঞ' চালানোর জন্য ইসরায়েল যে পস্তুতি নিয়েছে, রাশিয়া তাতে গভীর উদ্বেগের মধ্যে আছে।

গত ৭ অক্টোবর হামাসের অভিযানের পর গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।মঙ্গলবার রাতে সেখানে একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে ৫ শতাধিক বেসামরিক লোককে হত্যা করেছে ইসরায়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App