×

আন্তর্জাতিক

ইসরায়েল-লেবাননে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ এএম

ইসরায়েল-লেবাননে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৬

ছবি: রয়টার্স

গাজায় চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত। ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে।

অবশ্য ইসরায়েলের হামলায় এদিন সশস্ত্র এই গোষ্ঠীটির ৬ যোদ্ধা নিহত হওয়ার কথাও জানানো হয়েছে। খবর রয়টার্সের।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একজন সৈন্যকে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। অপরদিকে ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত লড়াইয়ে শনিবার তাদের ছয়জন যোদ্ধা নিহত হয়েছেন।

গাজার হামাস যোদ্ধাদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় করেছে।

এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ছড়িয়ে পড়া এই সংঘাতে সীমান্তের উভয় পাশের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে এখন পর্যন্ত তাদের সাতজন সৈন্য নিহত হয়েছে।

আর হিজবুল্লাহ বলছে, শনিবার নিহত হওয়া ছয়জনসহ তাদের মোট ১৯ যোদ্ধা নিহত হয়েছেন। সহিংসতায় রয়টার্সের একজন সাংবাদিকসহ বহু বেসামরিক নাগরিক ও সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

অবশ্য ইসরায়েল বরাবরই বলছে, হিজবুল্লাহরে সঙ্গে তাদের যুদ্ধে কোনও আগ্রহ নেই। যদি হিজবুল্লাহ সংযত থাকে তবে তারাও স্থিতাবস্থা বজায় রাখবে বলে দাবি করেছে ইসরায়েল। কিন্তু ক্রমবর্ধমান উত্তেজনা এই অঞ্চলে এবং এর বাইরেও বৃহত্তর সংঘাতের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, কারণ ইসরায়েল গাজায় স্থল অভিযানের নামে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App