×

আন্তর্জাতিক

ক্যামেরুনে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১২:১৯ পিএম

ক্যামেরুনে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে বন্দুকধারীদের হামলায় সোমবার কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ভোররাতে অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদীদের চালানো এই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

দেশটির সরকারি কর্মকর্তা ভিয়াং মেকালা সোমবার সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা মামফে শহরের পাশে এগবেকাও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘুমন্ত অবস্থায় পুরুষ, নারী ও শিশুদের হত্যা করে।

ইংরেজিভাষী এই বিচ্ছিন্নতাবাদীরা পশ্চিম ক্যামেরুনে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য লড়াই করছে। সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে এবং ২০১৭ সাল থেকে এই অঞ্চলে হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ডের মতো কাজ চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা বাহিনী এলাকাটি অনুসন্ধান করছে জানিয়ে মেকালা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের আতঙ্কিত হওয়া উচিত নয়।

অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং ১৫টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।অবশ্য তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App