×

আন্তর্জাতিক

ইসরাইলের হামলায় একদিনে ৭০ ফিলিস্তিনি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

ইসরাইলের হামলায় একদিনে ৭০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ইসরাইলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। রবিবার (২০ নভেম্বর) সংস্থাটি জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে শিশুসহ কয়েক ডজন রোগীকে গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। খবর মিডল ইস্ট আই।

ইসরাইলের এ হামলায় আরও ১২২ জন আহত হয়েছে। ডক্টরস উইদাউট বর্ডারস জানায়, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসকরা।

এদিকে হামাসের বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালে ইসরাইলি এক সেনার মৃত্যুদণ্ড কার্যকর ও দুই বিদেশিকে জিম্মি করে রাখার অভিযোগ করেছে ইসরাইল। চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের মাঝে ইসরাইল রোববার এ অভিযোগ করেছে।

যুদ্ধে উদ্বাস্তু হয়ে পড়া হাজার হাজার ফিলিস্তিনি আল-শিফায় আশ্রয় নিয়েছিলেন। গত সপ্তাহে ইসরাইলি সেনারা এ হাসপাতালে হামাসের গোপন আস্তানা রয়েছে জানিয়ে সেখানে সামরিক অভিযান শুরু করে। এরপর হাসপাতাল থেকে শত শত মুমূর্ষু রোগী ও আহত লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, ইসরাইলের হামলায় এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App