×

খেলা

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:৪২ পিএম

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ছবি- সংগৃহীত

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র এক দিন। আগামী শনিবার (১৪ জুন) ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মরক্কোর বিশ্বমঞ্চের অভিযান। তবে এই মহালড়াইয়ের মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেয়েছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। ডান হাঁটুর মারাত্মক চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম প্রধান ফরোয়ার্ড আবদে ইজ্জালজুলি।

গত রোববার নরওয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলার সময় হাঁটুতে তীব্র আঘাত পান আবদে। স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, পরীক্ষার পর আবদের ডান হাঁটুর লিগামেন্টে মাঝারি ধরনের মচকে যাওয়ার সমস্যা ধরা পড়েছে। এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার অন্তত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

মরক্কোর জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে ২টি গোল করেছেন আবদে। নরওয়ের বিপক্ষে দলের একমাত্র গোলটিতেও ছিল তার দুর্দান্ত অ্যাসিস্ট, যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। বর্তমানে দলের সঙ্গেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এই ফরোয়ার্ড।

তবে আশঙ্কার কথা হলো, বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। ফলে তাকে স্কোয়াডে রেখে দেওয়া হবে, নাকি তার পরিবর্তে নতুন কাউকে বিকল্প হিসেবে দলে নেওয়া হবে—সেই কঠিন সিদ্ধান্ত এখন নিতে হবে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবিকে।

অবশ্য আবদেকে হারানোর বেদনার মাঝে মরক্কো শিবিরে কিছুটা স্বস্তির বাতাসও বইছে। নরওয়ের বিপক্ষে একই ম্যাচে কাঁধের চোটে পড়ে মাত্র ৩০ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছিল তারকা ডিফেন্ডার নুসাইর মাযরাউইকে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, মাযরাউইয়ের চোট অতটা গুরুতর নয়। ফলে শনিবার ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচেই রক্ষণভাগে তার মাঠে নামা নিয়ে কোনো সংশয় নেই।

উত্তর আমেরিকায় আগামীকাল ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই ফুটবল বিশ্বকাপে মরক্কোকে অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করছেন ফুটবল বিশ্লেষকেরা। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে রূপকথা লিখে সেমিফাইনালে খেলেছিল দলটি। এ ছাড়া সদ্য সমাপ্ত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসেরও (আফকন) চ্যাম্পিয়ন তারা।

এবারের আসরে শক্তিশালী ‘সি’ গ্রুপে পড়েছে আফ্রিকান পরাশক্তিরা। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। এই গ্রুপে মরক্কোর বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App