×

আন্তর্জাতিক

রাশিয়া থেকে তেল কিনছে ন্যাটো সদস্য তুরস্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

রাশিয়া থেকে তেল কিনছে ন্যাটো সদস্য তুরস্ক

ছবি: সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে ন্যাটো জোটের অন্যতম সদস্য তুরস্ক ব্যাপকভাবে তেল কেনা শুরু করেছে। তুরস্কের ইতিহাসে বর্তমানে রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কিনছে দেশটি। খবর রয়টার্স ও রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির।

পশ্চিমা প্রভাব বলায়ে থাকা দেশগুলোর মধ্যে তুরস্কই এখন রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারকে পরিণত হয়েছে। মস্কোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বহু দেশ রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি স্থগিত রেখেছে।

ন্যাটো জোটের সদস্য হওয়া সত্বেও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি দেশটি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য অনেক বেশি গভীর করেছে।

রাশিয়ার কাছ থেকে তেল ও পরিশোধিত পণ্য আমদানি করে তুরস্ক ২০২৩ সালে প্রায় ২০০ কোটি ডলার খরচ বাঁচিয়েছে।

রয়টার্স বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও আঙ্কারা তার প্রতিবেশী রাশিয়ার কাছ থেকে আরো পণ্য আমদানি করতে চায়।

রাশিয়ার কাজ থেকে তুরস্ক নভেম্বর মাসে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল কিনেছে। গত মাসে রাশিয়া সমুদ্রপথে যত তেল বিক্রি করেছে তার শতকরা ১৪ ভাগ একা তুরস্ক কিনেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App